শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

শ্রীমঙ্গলে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবারের শ্রীমঙ্গলে নিমাণাধীন নিচে পড়ে সনাতন কর্মকার(৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হন।

জানা যায়, বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পরে গিয়ে পশ্চিম পাড়ার রবণ কর্মকারের ছেলে সনাতন কর্মকার প্রাণ হারান।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বৃহষ্পতিবার সকালে লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সনাতন কর্মকার বর্মাছড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি উদনাছড়া যাচ্ছিলেন।

পথিমধ্যে নির্মাণাধীন একটি কালভার্টে এসে দুর্ঘটনায় পড়েন। এই কালভার্টে কোন লাল ঝান্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা ছিল না।

ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে মোটরসাইকেল চালিয়ে গেলে নির্মাণাধীন সেতুর রড বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সকালে সেতুর নির্মাণ শ্রমিকরা কাজে আসলে মোটরসাইকেলসহ আরোহীর লাশ পড়ে থাকতেদেখে পুলিশে খবর দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: