বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

মেসিকে রিলিজ ক্লজ দিয়েই যেতে হবে: লা লিগা

নিউজ ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু বার্সেলোনা আবার রিলিজ ক্লজ ছাড়া তাকে ছাড়তে চায় না। মেসি মনে করছেন, চুক্তির শর্ত অনুযায়ী ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে পারবেন। মেসি-বার্সার এই ‘সংকটে’ হঠাৎ লা লিগা কর্তৃপক্ষের আবির্ভাব ঘটেছে। ঘটনাও নতুন বাঁক নিয়েছে।

রোববার লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রিলিজ ক্লজের শর্ত মেনেই বার্সেলোনা ছাড়তে হবে লিওনেল মেসিকে। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে মেসির রিলিজ ক্লজ ধরা আছে ৭০০ মিলিয়ন ইউরো। ক্লাবের অমতে যদি মেসি অন্য কোথায় যেতে চান, তাহলে বার্সাকে ওই অর্থ শোধ করেই যেতে হবে।

লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতি বার্সেলোনাকে নিশ্চিতভাবেই চাঙ্গা করে তুলেছে। কারণ তাদের চুক্তিতে সময়ের উল্লেখ নেই বলে সংবাদ মাধ্যম মারফতে জানা গেছে। বার্সা তাই বলছে, ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার সময় শেষ। অন্যদিকে মেসি ও তার আইনজীবীরা দাবি করছেন, চুক্তিতে আছে মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারবেন মেসি।

দুই পক্ষ যখন দুই মেরুতে, তখন স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা ছেড়ে দিয়েছে নতুন তথ্য। কাদেনা বলে, চুক্তিতে উল্লেখ আছে, শেষ বছরে ক্লাব ছাড়লে কোন রিলিজ ক্লজ দিতে হবে না। বার্সার সঙ্গে মেসির শেষ বছরের চুক্তিটা ঐচ্ছিক। ইচ্ছা হলে থাকবেন, না হলে অবসরও নিয়ে নিতে পারেন।

স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব ফুটবলের কর্তৃপক্ষ (লা লিগা) জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির বিষয়ে সংবাদ মাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সেখানে দুই পক্ষের নানা বিষয় তুলে ধরা হচ্ছে। তাই বিষয়টি পরিষ্কার করা দরকার বলে মনে করছে লা লিগা কর্তৃপক্ষ।

মেসির চুক্তিতে তাকে মৌসুম শেষে ছেড়ে দেওয়ার একটি শর্ত আছে। মেসি ওই শর্ত কার্যকর করে দেওয়ার জন্য বার্সার কাছে জোর দাবি করছেন। এক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করে লা লিগা কর্তৃপক্ষ মেসিকে রিলিজ ক্লজের শর্ত না মেনে দল ছাড়াকে অনুমোদন করবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: