বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

অপহরণের ৪৪ দিন পর উদ্ধার ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্রী মৌসুমি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কোচিং যাওয়ার পথে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশ গত শুক্রবার তাকে ঢাকার কদমতলী থানাধীন মহম্মদবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ২৩ জুলাই বাড়ী থেকে কোচিং যাওয়ার সময় অপহরণ হয় উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের সাহাজত আলীর মেয়ে মৌসুমি আক্তার (১৬)।

পরে স্কুলছাত্রীর মা গুলেফা বেগম বাদী হয়ে পাড়িয়া গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে অমূল্য চন্দ্র সাহা ও তার ভাইসহ ৪ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় ২৮ জুলাই একটি মামলা দায়ের করেন।

পরে মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ার কারণে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। মামলা দায়িত্ব পান এসআই রবিউল ইসলাম।

এসআই রবিউল ইসলাম জানান, মোবাইলে ট্রাকিং করে এলাকায় ছদ্মবেশে দুদিন ঘুরোঘুরি করার পর স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: