রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

মিছিল নিয়ে এক ম্যুরাল থেকে আরেক ম্যুরাল, ভেঙে চুরমার

পটুয়াখালীতে জেলা পরিষদের সামনে ও র‍্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও জনতা।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যুরাল ভাঙচুরের কাজ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ করেই জেলা পরিষদের সামনে ভিড় করতে থাকে। এরপর সবাই একত্রিত হয়ে পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র‍্যাব ক্যাম্প এলাকার দিকে এগিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে র‍্যাব ক্যাম্পের পাশে অবস্থিত ম্যুরালটিতেও ভাঙচুর চালানো হয়।

এ প্রসঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের শহরে এসবের ঠাঁই নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: