রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

‘নির্বাচন না দিয়ে সংস্কারের জারি গান শোনাচ্ছে সরকার’

সরকার গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এই সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে সকাল-বিকাল শুধু সংস্কারের জারি গান শোনাচ্ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরাও সংস্কারের প্রস্তাব দিয়েছি। কিন্তু সরকার নিরপেক্ষতা হারিয়ে গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যদি সত্যিকারের ইতিবাচকভাবে কাজ করে, তবে ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে।

জনসমাবেশে তিনি বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই ১৬ বছরে আমরা কী পেলাম? কেন এত শহীদ হলেন? কেন এত মানুষ নির্যাতিত হলেন? বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও দেশের স্বার্থে আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া কখনো কোনো আপোষ করেননি। তিনি নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তবুও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকার চায় না জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। তারা জানে, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।’

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১-এর ১৬ ডিসেম্বর কি হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবি বের হয়েছে তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি ৭১ এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে?

বিএনপি-র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক আ. খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপি-র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: