বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

নওগাঁয় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেছেন।

নওগাঁ জেলা খাদ্য ভবনের মূল ফটকে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি, তাঁর জীবনী, ঐতিহাসিক ঘটনা, তাঁর লেখাসহ অন্যান্য স্মৃতি-বিজড়িত জিনিসপত্র স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রী কর্ণারের ফলক উন্মোচন করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে জাতির পিতার কর্মময় জীবন এবং তাঁর বাণী নতুন প্রজন্ম জানতে পারবে। এর মধ্যদিয়ে তরুণ ও যুবকরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে।

বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব দরবারের মহান নেতা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তবেই এ দেশটা হবে সোনার বাংলাদেশ।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। তাই, শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনমানসিকতা নিয়ে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর, নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ ও খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: