শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

গোপালগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ প্রেসক্লাব ( জিপিসি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) কার্যালয় মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাজাহারুল হক বাবলুর দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।

ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শহীন।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরী, প্রবীন সাংবাদিক ও কবি দৈনিক সংবাদের নিজেস্ব প্রতিবেদক রবীন্দ্রনাথ অধিকারী,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর, দপ্তর সম্পাদক ও দৈনিক বাঙলার জাগরণের শেখ ফরিদ আহমেদ,বৈশাখী টিভির মোস্তফা জামান, প্রথম আলোর নুতন শেখ, আমাদের কন্ঠের নিশা আক্তার দীনা, দৈনিক গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ, ভোরের দর্পণের সাইফুর রহমান, এশিয়ান টিভির ইমরুল কাদির সবুজ, এস এ টিভির আজিজুল রহমান টিপু, প্রতিদিনের কাগজের আনিচুল ইসলাম, আজকের সংবাদের ফয়জুল হক, স্বদেশ বিচিত্রার মো. ইয়ার আলি, দৈনিক মানবজমিনের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তী, আমার সংবাদের কালাম হোসেন, কালবেলার রনি আহমেদ, ভোরের চেতনার হোসেন আলি রানা, চ্যানেলএস এর রিংকু ও ভোরের বানীর শিহাব মোল্লা, সাংবাদিক আক্রাম ও নাবিলা খান, আইনজীবী মো. লাবু শেখ প্রমূখ।

ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা রেজাউল রহমান মোনাজাত পরিচালনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: