বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানবন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর নানা অনিয়ম-দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অন্যায়ভাবে কর্মচারীদের চাকরীচ্যুত করা এবং এক বছরেও সাধারণ শিক্ষার্থীদের ১১ দফা বস্তবায়ন না হওয়ায় তার অপসারণ দাবীতে মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরীচ্যুত কর্মচারীদের পরিবারর্গের ব্যানারে এ মানবন্ধন হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজালাল সাজু দাায়িত্ব পাওয়া পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সাথে খারাপ আচড়ন করে আসছেন। প্রতিষ্ঠানের দোকান পাটের ভাড়ার টাকা নানা কৌশলে নিজের হস্তগত করে রেখেছেন। নিজের খেয়াল খুশিমত কর্মচারীদের চাকরী থেকে বাদ দিচ্ছেন। চাকরী হারিয়ে অনেকে এখন দিশেহারা।

জুলাই গনঅভ্যুস্থানের পর বিদ্যালয় সংস্কারের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ১১ দফা দাবী জানানো হয়। এক বছর পেরিয়ে গেলেও এর একটি দাবীও বস্তবায়ন করা হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চান তারা।

মানববন্ধ চলাকালে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল, চাকরীচ্যুত কর্মচারী বনমালি প্রমূখ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, নিয়ম ভেঙ্গে তিনি কিছু করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে মদামত জানতে উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রকিবুল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ডিসি আফিসে মিটিংএ আছেন বলে জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: