বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ) সকাল ১০ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলিম এর সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরান কে সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজ শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল কে সাধারণ সম্পাদক এবং দৈনিক যশোর শ্যামনগর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জুলেট কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, দৈনিক যুক্ত স্বাধীন, গাজী আব্দুল আলিম, দৈনিক অগ্রদূত,আসাদুজ্জামান, দৈনিক সাতক্ষীরা সকাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক বিজয় মন্ডল, দৈনিক আজকের খবর, ক্যাশিয়ার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সকাল, প্রচার সম্পাদক জামাল বাদশা, দৈনিক প্রতিদিনের আওয়াজ, দপ্তর সম্পাদক, আনিছুর রহমান মিলন, দৈনিক নবধারা, সদস্য হাবিবুর রহমান, দৈনিক আজকের খবর, ফরিদুজ্জামান, দৈনিক অগ্রদূত, আজাহারুল ইসলাম সাকি প্রমূখ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: