মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সবুজবাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক।

শহিদুল ইসলাম খোকন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির বিভিন্ন পদাধিকারীর নাম জানানো হয়েছে।

কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল রহিম। তার নেতৃত্বে একদল যুগ্ম আহবায়ক এই কমিটির কার্যক্রমে সহায়তা করবেন। যেখানে যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক।

তাছাড়া আরও যুগ্ম আহবায়কদের মধ্যে রয়েছেন:

মো. ইয়াহইয়া (কাজী বাবু),মো. বদিউজ্জামান (বদি),মো. আব্দুল হান্নান খান, মো: আব্দুল কাদের জিলন, শফিকুর রহমান খোকন,
আমানুল হক আমান,ইলিয়াস বাবু, আনোয়ারুল আজিম,সৈয়দ জিল্লুর রহমান মধু, মো.রহিম পারভেজ।

এই কমিটি গঠনের মাধ্যমে সবুজবাগ থানায় দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তাদের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নিশ্চিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: