মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজধানীতে পরিবহন কাউন্টারে হামলা ও ভাঙচুর

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজন পরিবহনকর্মীকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পুর অভিযোগ, রাত আনুমানিক ১১টায় বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল মালিবাগের কাউন্টারে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় পরিবহনটির ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ধুমপান নিয়ে কথাকাটাকাটির জেরে হঠাৎ এই হামলা হয়ে থাকতে পারে। হুটহাট কিছু লোক এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা করে বেশ কয়েকজনকে কোপাতে থাকে। পরিবহন কর্তৃপক্ষ জানায় তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। পরিবহনকর্মীদের আঘাত করা হলেও বাসে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীরা নিরাপদে রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। পাশাপাশি প্রাথমিক অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: