সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

কোটালীপাড়ায় আলোচিত আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদার গ্রেফতার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার হলেন আলোচিত আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদার (৬৮)। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে নাটকীয় অভিযানে তাকে আটক করে পুলিশ।
মৃত আমজেদ শিকদারের ছেলে মঙ্গু শিকদার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেপ্তারের পর সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যাপক বিক্ষোভ করেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও জনমনে চরম আতঙ্ক। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ১৫৫ জনকে নামীয় ও প্রায় দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “মঙ্গু শিকদারকে ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ৬২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে মঙ্গু শিকদারের গ্রেফতার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এটিকে চলমান মামলার বড় অগ্রগতি হিসেবে দেখছেন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: