সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

চৌদ্দগ্রামে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মী আটক

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মীকে আটক হয়েছে। বৃহস্পতিবার ভোরে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; বিষবাগ গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ ও মোঃ আরিফ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিষবাগ গ্রামে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী রিয়াজ ও আরিফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক চাইনিজ কুড়াল দুটি, রামদা তিনটি, দা পাঁচটি, নুনচাক একটি, ছুরি একটি, নক একটি, ওয়্যার কাটার একটি, কার্তুজ এক রাউন্ড, দূরবীন একটি, পাসপোর্ট একটি এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: