রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

ফোনের ব্যাককভার কত দিন পরপর বদলানো জরুরি

শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই মোবাইল ফোন কাজে আসে তা নয়। এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী। তাই ফোনকে সুরক্ষিত রাখা প্রয়োজনও।

তবে প্রশ্ন হচ্ছে—ফোনের ব্যাককভার কত দিন পরপর বদলানো উচিত?

বিশেষজ্ঞরা বলছেন, এটি নির্ভর করে ব্যবহার, পরিবেশ এবং কভারের উপকরণের উপর।

কেন ব্যাককভার বদলানো জরুরি তার কয়েকটি হচ্ছে-

০১- ক্ষয় ও ভাঙন: দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাককভার ঢিলা হয়ে যায়, কোণ ভেঙে যায় বা আঁচড় পড়ে। এতে ফোনের সুরক্ষা কমে যায়।

০২- স্বাস্থ্যঝুঁকি: প্লাস্টিক বা সিলিকন কভার দীর্ঘদিন ব্যবহার করলে ধুলা, ব্যাকটেরিয়া জমে থাকতে পারে, যা হাত ও ত্বকের জন্য ক্ষতিকর।

০৩- দৃষ্টিনন্দনতা: পুরনো কভার ফোনকে মলিন করে তোলে। নতুন কভার ফোনকে আবারও আকর্ষণীয় করে তুলতে পারে।

তবে কত দিন পর বদলাবেন তা নির্ভর করে আপনি কোন কভার ব্যবহার করছেন তার ওপর। এক কয়েকটি নিচে তুলে ধরা হলো-

০১- সিলিকন বা রাবারের কভার: নিয়মিত ব্যবহার করলে ৬–৮ মাস পরপর বদলানো ভালো।

০২- প্লাস্টিক কভার: ৮–১২ মাস পর্যন্ত টেকে, তবে ফেটে গেলে দ্রুত বদলাতে হবে।

০৩- লেদার কভার: ভালোভাবে যত্ন নিলে এক বছর বা তার বেশি সময় ব্যবহার করা যায়।

০৪- ট্রান্সপারেন্ট কভার: সাধারণত কয়েক মাসের মধ্যে হলদেটে হয়ে যায়, তাই ৪–৬ মাস পর নতুন কভার লাগানো উচিত।

এভাড়া এইক কভার ব্যবহারের ক্ষেত্রে যত্ন নেওয়া জরুরি। এ জন্য সপ্তাহে অন্তত একবার কভার খুলে ফোন পরিষ্কার করুন। অতিরিক্ত গরম, রোদ বা পানির সংস্পর্শ থেকে কভার দূরে রাখুন। কভারের উপাদান অনুযায়ী হালকা ভেজা কাপড় বা জীবাণুনাশক ওয়াইপ দিয়ে মুছে নিন।

সব মিলিয়ে বলা যায়, ফোনের ব্যাককভার শুধু স্টাইলের অংশ নয়, বরং এটি ফোনের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কভার যখনই ক্ষতিগ্রস্ত, নোংরা বা অকার্যকর হয়ে যায়, তখনই নতুন কভার ব্যবহার করা উচিত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: