মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

বিশ্ব শিশু দিবসে শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি

সোমবার নারী উন্নয়ন শক্তি এর সভাকক্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। নারী ও শিশু উন্নয়নে সক্রিয় ছয়টি সংগঠন — নারী উন্নয়ন শক্তি, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সি-লিড, ফোরাম নারী মঞ্চ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম- যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর সভাপতি সাহিদা ওয়াহাব, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট-এর প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন, সিলিড-এর সদস্য এবং ফোরাম নারী মঞ্চের পরিচালক সেলিনা আক্তার, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, দেশের শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র “শিশু অধিদপ্তর” প্রতিষ্ঠা সময়ের দাবি। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা শিশু অধিকার সংশ্লিষ্ট কাজ করলেও একটি সমন্বিত নীতিগত কাঠামো না থাকায় অনেক ক্ষেত্রেই শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে শিশু শ্রম, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও অনলাইন সহিংসতার মতো সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব সমস্যা সমাধান এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে একটি কেন্দ্রীয় ও কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান গঠন অপরিহার্য।

সভা শেষে ছয়টি সংগঠন যৌথভাবে সরকারের কাছে দ্রুত “জাতীয় শিশু অধিদপ্তর” প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং এ বিষয়ে নীতিনির্ধারকদের সাথে সংলাপ, সচেতনতামূলক প্রচারাভিযান ও নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: