শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন

আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিদ্যুৎ পরিস্থিতি, অপতথ্য মোকাবিলা এবং আলোচিত রামিশা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সরকারের বিভিন্ন মন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। চলতি সরকারের প্রথম বাজেট উপস্থাপনের আগে অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাজেট অধিবেশনের প্রথম দিনের আলোচনায় বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। তবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা হতে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের কোথাও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ সঠিক নয়। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় সোলার বিদ্যুৎ ও পাওয়ার ব্যাংকভিত্তিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিবেশনে তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের বিষয়ও উঠে আসে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অপতথ্য ও ভুল তথ্য শনাক্তে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও পরিধি জনসম্মুখে প্রকাশ করা হবে।

এদিকে আলোচিত রামিশা হত্যা মামলার বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলার রায় কার্যকর হলে বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণ হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: