সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

শিশুরা অনুকরণপ্রিয় যা দেখে তাই শিখে-ডিসি রাজিব কুমার সরকার

লক্ষ্মীপুর প্রতিনিধি: শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সহকারী কমিশনার হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, আবুল মোবারক ভূঁইয়া, সাংবাদিক রবিউল ইসলাম খান সহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিশুরা অনুকরণপ্রিয়। তারা যা দেখা বা শিক্ষা পায় সেটি করে থাকে। তাই শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যাতে করে শিশুরা বিপদগামী না হয়।

আরও বলেন, সমাজে একশ্রেণির অভিভাবক রয়েছেন। তারা শিশুদেরকে পরিবারের বোঝা মনে করেন। এজন্য কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন। ছেলে সন্তানদের কাজে পাঠিয়ে দেন। ফলে শিশুশ্রম বাড়ছে। কমছে শিক্ষার হার।

অথচ সরকার, স্কুলগুলোতে বিনামূল্যে বই, উপবৃত্তি ও ছাত্র-ছাত্রীদের খাবার দিচ্ছে। কিন্তু অভিভাবকদের অসচেতনতায় শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে। তাই ঝুঁকি থেকে রক্ষা করতে হলে, শিক্ষক-অভিভাবকদের সচেতন হতে হবে। সৃষ্টি করতে হবে সামাজিক জাগরণ। তাহলে বিশ্ব শিশু শ্রম দিবস ও শিশু অধিকার দিবস সফল হবে। সুন্দর হয়ে উঠবে শিশুদের ভবিষ্যত।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: