সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের মিলনমেলা ও বার্ষিক বনভোজন

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে”-এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন’ উদ্যোগে দিনাজপুরের বালুবাড়ী গ্রীণভিউ কমিউনিটি সেন্টারে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন ‘সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন’ জেলা প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদরের জয়েন্ট কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজ, মো. মানিক, মো. মোকাররম, মো. সাগর, ইভা এবং ১৩ উপজেলা হতে আগত ২৭ জন জয়েন্ট কো-অর্ডিনেটরগণ।

সভার শুরুতে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব পালন করেন আব্দুল মোস্তাক রুবেল।

সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, প্রকৌশলী আফসার, ক্যাডেট আল মামনু শাহিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রদীপ ঘোষসহ ১৩ উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয়, বরং আমরা আর্ত-মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচী, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যদের সহযোগিতায়


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: