মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

হাইকোর্টের প্রতিদিনের ফলাফল দ্রুত কার্যতালিকায় তোলার নির্দেশ

নিউজ ডেস্ক :: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রতিদিন যেসব আদেশ বা রায় হচ্ছে বা শুনানি কোন অবস্থায় রয়েছে তার সংক্ষিপ্ত ফলাফল প্রতিদিন দ্রুততম সময়ে অনলাইনে কার্যতালিকায় তুলে ধরতে বেঞ্চ অফিসারদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

আইনজীবী ও মামলার বিভিন্ন পক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুততম সময়ের মধ্যে মামলার ফলাফল জানাতে এবং নথি ব্যবস্থাপনা হালনাগাদকরণের গতিশীলতা বাড়াতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের প্রতি কার্যদিবসের কার্যতালিকা নিয়মিতভাবে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রচারিত হয়ে থাকে। হাইকোর্ট বিভাগের আদালতসমূহে প্রতিটি মামলা শুনানিঅন্তে আদালত কর্তৃক ঘোষিত সংক্ষিপ্ত ফলাফল অনলাইনে তাৎক্ষণিকভাবে দৈনিক কার্যতালিকায় এন্ট্রি প্রদানের জন্য বেঞ্চ অফিসারদের নির্দেশনা প্রদান করা হলো।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রতিদিন যে মামলার শুনানি হয় তার একটি তালিকা প্রত্যেক আদালতের দৈনন্দিন কার্যতালিকায় প্রকাশিত হয়। এই তালিকা অনলাইনে প্রকাশের পাশাপাশি কাগজে ছাপা হতো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে শুধু অনলাইনে কার্যতালিকা প্রকাশিত হচ্ছে।

এই কার্যতালিকার মধ্যে যে মামলার শুনানি হয় তার ফলাফল সংক্ষিপ্তভাবে প্রতিদিন কার্যতালিকায় তুলে ধরা হয়। এটা আপিল বিভাগে নিয়মিত করা হলেও হাইকোর্ট বিভাগের কিছু কিছু বেঞ্চের ক্ষেত্রে ফলাফল তুলে ধরতে বিলম্ব হচ্ছে। এই প্রেক্ষাপটে বেঞ্চ কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: