বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম
বীরগঞ্জে দেশি পটল চাষে সফল কৃষক আব্দুর রহিম ৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প

মুন্সীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলার ৬ টি থানার একযোগে বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করা হয়।

সমাবেশে নারী ধর্ষণ,নিপীড়ণ ও নির্যাতনেরর বিরোধীতা করে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়। এছাড়াও বিগত সময় দেশ ব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

নারী ধর্ষণসহ যে কোন অপরাদ ওও অপরাধীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সব সময় সোচ্চার দাবী করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দার আশফাকুজ্জামান,মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব,হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবির কুপার গাঙ্গুলি, কমিউনিটি পুলিশিং এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,জেলা জজকোর্টোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশিয়াল পিপি এ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, কাউন্সিলর মকবুল হোসেন,নারী কাউন্সিলর নার্গিস আক্তারসহ আরো অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: