রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

বাসপা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা

নিউজ ডেস্ক : বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির (বাসপা) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) ৪টায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের হলরুমে সংগঠনের আহ্বায়ক বিশ্বনাথ রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ রায় বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতি ঘৃণা প্রদর্শন ও দেশের বর্তমান নৈরাজ্যজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের গণমাধ্যম, কৃষ্টি সংস্কৃতি ও সংখ্যালঘু হিন্দুদের উপর পৈশাচিক নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন, পরিকল্পিত মব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে উগ্রবাদীরা। তিনি এসব কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির (বাসপা) যুগ্ম আহ্বায়ক ফারুক শিকাদার, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, সাহাবুদ্দিন নান্টু, সমিরুজ্জামান ইউসুফ প্রমুখ।

এর আগে বেলা ৩টায় পুরানা পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: