শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলার পরিষদ চত্বরে এ গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন জেলের হাতে গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার,পৌর সভাপতি মোঃ আল-আমিন সরদার, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন।

এ সময় বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার এ ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গরু পালন জেলেদের জন্য একটি টেকসই ও লাভজনক বিকল্প কর্মসংস্থান হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী জেলেরা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: