বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী মারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়

নরসিংদী নজরপুরে চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: ৫ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২১অক্টোবর) বিকাল ৪টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বুদিয়ামার দাদা ভাই একাদশ বনাম হোসাইন একাদশ।

নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকরুল ইসলাম বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ রিপন সরকার।

নরসিংদী জাতীয় বিদ্যুৎ গ্রিডের প্রকৌশলী মোঃ হানিফ মিয়া অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উলিউর রহমান আজিম এবং নজরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীন এর সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।

বিদেশি খেলোয়াড় সহ উভয় দলের ১১জন করে মোট ২২জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি উপভোগ করেন শত শত ফুটবল প্রেমিক।

মহিলাদের জন্যও খেলা দেখার সুব্যবস্থা করেন খেলা পরিচালনা কমিটি। সভাপতি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন এই স্কুল মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল খেলা বন্ধ ছিল। কিন্তু তরুণ প্রজন্ম কে সঠিক পথে রাখতে আমি আবারো খেলাধুলা চালু করেছি। সাধারণ মানুষ আজকের ফাইনাল খেলাটি উপভোগ করবেন বলে আমি আশাবাদী।

প্রধান অতিথি বলেন, আজকের ফাইনাল খেলাটি দুই দলই প্রতিযোগিতায় ভরে দিবেন আমার বিশ্বাস। আমরা খেলা উপভোগ করবো।

ট্রাইবেকারে হোসাইন একাদশ ১ গোলে পরাজিত করে দাদা ভাই একাদশ কে। পরে বিজয়ীদের কে পুরুষ্কার হিসাবে একটি ফ্রিজ প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: