শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

বরগুনার তালতলীতে ঝাটকা ইলিশবাহী ট্রাক জব্দ, জরিমানা

বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় ঝাটকা ইলিশ পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী উপজেলা পরিষদের সামনে আমতলী–তালতলী সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে প্রায় ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত ঝাটকা ইলিশগুলো ফকিরহাট এলাকা থেকে ঢাকার বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ঝাটকা বহনকারী কোনো মালিককে পাওয়া যায়নি।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল জব্দকৃত ঝাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সঙ্গে মৎস্য আইনে ট্রাকচালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, নৌ-পুলিশের ইনচার্জ সাগর ভদ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ঝাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ঝাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: