বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট নগরজুড়ে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সড়ক বিভাজক, ব্রিজ ও যানবাহনে পিভিসি ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল পোস্টারে ছেয়ে গেছে নগরী। অথচ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি থাকলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।