বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

মো. হেলাল উদ্দীন, রাঙ্গামাটি প্রতিনিধি :

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই স্লোগানকে ধারণ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন–২-এর বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–১-এর সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিনামূল্যে মোট ২৬৪ ব্যাগ রক্তদান কার্যক্রম সম্পন্ন করেছে। পাশাপাশি শহীদ আব্দুল আলী একাডেমিসহ রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া গ্রামে ২৫২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, একাডেমিক কারিকুলামের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রক্তদান কার্যক্রম আরও বিস্তৃত করা, মানবিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের অধিক হারে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাঙ্গামাটির বিভিন্ন কলেজ ও স্কুলে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য (২০২৬) বাঁধনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন বাঁধনের উপদেষ্টা ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন—
জোনাল প্রতিনিধি: প্রমিত রায় (টিএইচএম)
সভাপতি: মো. হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি)
সহ-সভাপতি–১: অর্জুন মণ্ডল
সহ-সভাপতি–২: মো. সাব্বির হোসেন (এফএমআরটি)
সাধারণ সম্পাদক: আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম)
সহ-সাধারণ সম্পাদক: পার্থ নাথ (এমজিটি)
সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার রাব্বি তন্ময় (টিএইচএম)
সহ-সাংগঠনিক সম্পাদক: করুন চাকমা (এমজিটি)
কোষাধ্যক্ষ: নিশান দে
দপ্তর সম্পাদক: ছিদ্দিকুর রহমান রাকিব (এফএমআরটি)
তথ্য ও শিক্ষা সম্পাদক: মো. সাকিবুল ইসলাম (টিএইচএম)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আমাতুল্লাহ ফারাবী ঈশা (সিএসই)

কার্যনির্বাহী সদস্য: শহীদুল আলী (এমজিটি), অনিক চন্দ্র নাথ (এমজিটি), মহিমা আক্তার সাবহা (টিএইচএম), ফয়সাল আহমেদ (এফইএস), মুবিনা সুলতানা (এফইএস)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাঁধনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে স্বচ্ছতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। এছাড়া শিক্ষক উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন–২-এর বিদায়ী সভাপতি প্রমিত রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাউসার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: