বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে চৌদ্দগ্রামে যৌথবাহিনীর টহল

আবদুল মান্নান চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি :
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে যৌথবাহিনীর টহল পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (০২ ফেরুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা, চিওড়া ও জগন্নাথদিঘী ইউনিয়নে এ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহল কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)-সৈয়দ সাফকাত আলী এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে।

টহল চলাকালে যৌথবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের আশ্বস্ত করেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত করা হয়। এ সময় নির্বাচনকালীন সময়ে সকলকে ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে আতঙ্ক দূর করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: