বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

জগন্নাথে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীরাই ‘উদ্বোধন’ করল মন্দির

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। প্রশাসনের অনুমতি না পেয়ে নিজেরাই মন্দিরের ভিত্তিপূজা সম্পন্ন করে মন্দির উদ্বোধন করেছেন তারা।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সনাতনী শিক্ষার্থীরা। রাতেই দেবদেবীর ছবি ও পূজাসামগ্রী নিয়ে এসে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির’ উদ্বোধনের ঘোষণা দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাগর কুমার গয়ালি বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে মন্দির স্থাপনের দাবি জানানো হলেও বিভিন্ন অজুহাতে অনুমতি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “আমরা একটি প্রাথমিক জায়গা নির্ধারণ করেছিলাম। কিন্তু সেখানে আমাদের অনুমতি না দিয়ে প্রশাসন শৌচাগার নির্মাণের কাজ শুরু করে। এর প্রতিবাদেই আমরা অবস্থান কর্মসূচি পালন করি। সারাদিন কোনো সাড়া না পেয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কেন্দ্রীয় মন্দির স্থাপন করেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কবে সম্পন্ন হবে সেটার নিশ্চয়তা নেই। এখানে আমাদের অল্প কিছু জায়গা হলেই হয়ে যাবে। কিন্তু প্রশাসন সেটাও দিতে নাকচ করেছে।

জবি শাখা শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ৭০০ সনাতনী শিক্ষার্থী থাকলেও এখনও কোনো কেন্দ্রীয় মন্দির নেই।

তিনি আরও বলেন, “আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি। উপাচার্য প্রথমে জায়গার সংকটের কথা বললেও পরে আমরা মুক্তমঞ্চের পাশে জায়গা দেখিয়ে দেওয়ার পর সেখানে টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।”

ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, “আমাদের অবহিত না করেই প্রস্তাবিত জায়গায় টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই আমরা অবস্থান কর্মসূচিতে নেমেছি।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: