বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

১২ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের

লক্ষ্মীপুর প্রতিনিধি :

১২ বছর আগে গুম হওয়া লক্ষ্মীপুরের বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের হাজিরপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ও ওমর।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, আয়কর আইনজীবী অ্যাডভোকেট কাজী নিজাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনকারীরা জানান, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন। তারা ওমর ফারুককে জীবিত ফেরত চান। তাকে যদি স্বৈরাচার শেখ হাসিনার গুম বাহিনী হত্যা করে থাকে, তাহলে তার মৃতদেহেরও সন্ধান চান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: