বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

বিএনপির প্রার্থীর পক্ষে স্লোগান, শিশুকে পেটানোর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ধানের শীষের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়ায় লক্ষ্মীপুরে মেহেরাজ হোসেন মেহেদী (১১) নামে এক শিশুকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মেহেরাজ ওই এলাকার সুপারি ব্যবসায়ী মনির হোসেনের ছেলে এবং দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার নাক, ঠোঁট, হাত ও হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েক দিন আগে বিএনপির পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শিশুটির।

এদিকে হামলার জন্য জামায়াতের লোকজনকে দায়ী করছে শিশুটি ও তার পরিবার। যদিও স্থানীয় জামায়াত ও পুলিশ বলছে ভিন্ন কথা।

শিশুটি জানায়, সম্প্রতি তাদের এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভা হয়। সেখানে প্রার্থী খায়ের ভূঁইয়ার পক্ষে সে স্লোগান দেয়। বুধবার দুপুরে সে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশের জবেদ উল্লাহ হাওলাদারের বাড়ির মুন্না মিস্ত্রির দোকানের সামনে গেলে মোটরসাইকেলযোগে আসা ৫–৬ জন লোক তার গতিরোধ করে। মোটরসাইকেলে দাঁড়িপাল্লা প্রতীকের স্টিকার লাগানো ছিল। তারা তাকে বিএনপির স্লোগান কেন দিয়েছে—সে বিষয়ে জিজ্ঞেস করে। সে জামায়াত সমর্থন করে না, বিএনপি সমর্থন করে—এ কথা বলায় ওই লোকজন তাকে মারধর করে।

শিশুটির মা লাভলী আক্তার বলেন, “আমাদের পুরো পরিবার বিএনপি সমর্থক। আমার ছেলেও আমাদের দেখে দেখে বিএনপিকে সমর্থন করে। সে আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে স্লোগান দিয়েছে। এ নিয়ে জামায়াতের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত জখম করেছে।”

দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটওয়ারী ও বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ছোট্ট শিশুটি বিএনপির পক্ষে স্লোগান দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। যারা হামলা চালিয়েছে, তাদের মোটরসাইকেলে দাঁড়িপাল্লার স্টিকার ছিল। এতে বোঝা যায়, যারা হামলা করেছে তারা জামায়াতের লোক।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, “সাইকেল দুর্ঘটনায় ছেলেটি আহত হয়েছে। তাকে কেউ মারেনি।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনার খোঁজ নিয়েছে। এটি একটি দুর্ঘটনার ঘটনা। শিশুটি সাইকেল চালিয়ে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে আহত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: