বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

মাদক ও চাঁদাবাজির অভিযোগে উজিরপুরে সেনা অভিযানে ছাত্রদল আহ্বায়ক গ্রেপ্তার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা এলাকার শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।জানা যায় সে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং দক্দক্ষিণ ধামুড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ চাঁদাবাজি ও মাদকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: