বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
মো. হেলাল উদ্দীন, রাঙ্গামাটি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ নম্বর আসনে গণধিকার পরিষদের প্রার্থী এম. এ. বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটি বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
এ তথ্য গণধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।