বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

ধানের শীষ হচ্ছে সর্বদলীয় প্রতীক: কামরুল হুদা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, ধানের শীষ হচ্ছে সর্বদলীয় প্রতীক। এখানে দলমত নির্বিশেষে সবাই ধানের শীষ মার্কায় ভোট দেবে। এখন আজগুবি কারবার—সাদা টুপি, সাদা দাড়ি, সবকিছু সাদা; তিনি নাকি বলেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার স্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীদের একটি দলকে ভয় দেখানো হচ্ছে। মনে রাখবেন, ভয় দেখিয়ে লাভ নেই। এ চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের জায়গা হবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন, তাঁর বাড়ি চৌদ্দগ্রামে নয়, পার্শ্ববর্তী উপজেলা ফেনীতে—বলা চলে চৌদ্দগ্রামের শেষ সীমানায়। আপনারা বিএস খতিয়ান দেখলে বুঝবেন তাঁর বাড়ি পড়েছে ফেনীতে। ২০০১ সালে আমরা ভুল করেছি, আর ভুল করতে চাই না। চৌদ্দগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। এখানে দল নেই, মত নেই—আমরা সবাই ঐক্যবদ্ধ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী ইশতেহারে সুন্দর একটি ঘোষণা দিয়েছে যে আমাদের মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোন ও কৃষকরা অনেক সুবিধা পাবেন। আমাদের এই উদ্যোগকে একটি দলের আমির বলেছেন, আমরা যদি এসব নিয়ে সামনে এগোই, তাহলে উনারা আমাদের লাল কার্ড দেখাবেন। তারা আমাদের কোনো কাজ করতে দেবে না। তাহলে তারা কীভাবে স্লোগান দেয়—আমরা একসঙ্গে গড়ব দেশ। তাদের সব কথাই মিথ্যা।’

উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির এমপি প্রার্থী ডা. মাইন উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি সলিমুল্লাহ টিপু, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম, জাতীয় পার্টির নেতা হাজী আলী আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: