বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রায়পুর শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

রায়পুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

নির্বাচনী ইশতেহারে তিনি অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল রক্ষা, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, মৎস্যজীবীদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সয়াবিন শিল্পের উন্নয়ন, মজু চৌধুরীর হাট বন্দর আধুনিকায়ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: