বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে: বললেন কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান কামরুল বলেছেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তিনি দেখছেন, তাতে ইনশাআল্লাহ সারা দেশের মতো এখানেও ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।
উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সচিব জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, চাঁন মিয়া মাস্টার ও আজিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষরপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা মো. সুলেমান হোসেন এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ খসরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে বাদাঘাট বাজারে উপস্থিত হন। পরে তারা মিছিল ও স্লোগানের মাধ্যমে ধানের শীষে ভোট চান। সময়ের সঙ্গে সঙ্গে জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: