বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

ভোট দিয়ে বাসায় ফিরে প্রবাসীর স্ত্রীর ‘মাথায় হাত’

প্রায় দুই দশক পর ভোটের উৎসব দেখা গিয়েছিল সারাদেশে। আর সেই উৎসবের অংশ হতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ মরিয়ম নুর রিমি। কিন্তু বাড়ি ফিরতেই মাথায় হাত এই গৃহবধূর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাবার বাড়ি থেকে ফিরে এসে দেখেন কে বা কারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় শনিবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিমি।

তিনি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়া সওদাগর বাড়ির মৃত নুরুল আফছারের মেয়ে ও শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ৮নং ওয়ার্ডস্থ ছল্লার বাড়ির ছৈয়দ মোহাম্মদ খালেদের স্ত্রী।

ভুক্তভোগী রিমি বলেন, চোরের দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ওয়ার্ডরোবে রক্ষিত নগদ ৬০ হাজার টাকা এবং একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের গলার চেইন চুরি করে নিয়ে গেছে।
বিজ্ঞাপন

এ ঘটনার অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, ওই গৃহবধূর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: