শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা নড়াইলের লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন- এমপি সরফুদ্দীন আহম্মেদ সেন্টু “আলোকে সমান্তরাল প্রসেসর হিসেবে ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য” – ড. আতাউল করিম সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাস্ট ব্যাংকে চাকরি, যারা আবেদন করতে পারবেন ‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

বাজারে আসছে নতুন আইফোন ১৭ই, দাম কত?

অ্যাপল বাজারে আনতে যাচ্ছে আইফোন ১৭ই। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ডিভাইসটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি উন্মোচন করা হতে পারে। নতুন মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ৫৯৯ মার্কিন ডলার, যা আইফোন ১৬ই-এর সমান। যদিও সাম্প্রতিক সময়ে র‌্যাম চিপের ঘাটতির কারণে দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু বড় ধরনের আপগ্রেড না থাকায় দাম আগের মতোই রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফিচারের দিক থেকে নতুন মডেলটি আইফোন ১৬ই-এর মতোই হবে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপ। পাশাপাশি ম্যাগসেফ সাপোর্ট নতুন মডেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই ১৯ ফেব্রুয়ারি উন্মোচনের বিষয়টি চূড়ান্ত নয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: