মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

সেহরি না খেয়ে কি রোজা রাখা যাবে?

পবিত্র রমজান মাস ইবাদত, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। রোজার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ আমল হলো সেহরি খাওয়া। এতে রয়েছে বরকত।

অনেকে জানতে চান, সেহরি না খেলে কি রোজা রাখা যাবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, সেহরি খাওয়া সুন্নত। সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ হবে, এতে কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেয়াই বরকতময়। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে মহান আল্লাহ বরকত রেখেছেন। (বুখারি, হাদিস: ১৯২৩; মুসলিম, হাদিস: ১০৯৫)

মনে রাখতে হবে, পেট ভরে খেতে হবে– এমন কোনো শর্ত নেই। মাছ, দুধ বা খেজুর কিংবা হালকা কিছু খেলেও সেহরি খাওয়া হয়। কেউ যদি সেহরিতে উঠতে না পারে, তাহলে তাকেও রোজা রাখতে হবে। সেহরি খাওয়া মুস্তাহাব ও বরকত। (বিনায়া শরহে হেদায়া: ৪/১০৩)

আরও পড়ুন:  ইফতার সামনে রেখে যে দোয়াগুলো পড়তে পারেন

তারাবি নামাজের নিয়ত
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬ আমল

মুসলমান আর ইহুদি-খ্রিস্টানদের রোজার পার্থক্য সেহরি। সেহরি খাওয়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’ (মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি, হাদিস: ৬৪২)


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: