বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে: তাগিদ এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে। নদীতে ঢল আসার পর কাজ নিয়ে একে অন্যকে দোষারোপ করা যাবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনারতাল, হালিহাওর, ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, এখন নদী দেখছেন শান্ত, কিন্তু এ নদী এমন শান্ত থাকবে না। একদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো হাওর এলাকা অশান্ত করে দেবে, তখন আর কাজ করার সময়ও পাবেন না।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: