শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন বিচারক নাহিদা রুমানা মিতু

ব্যুরো অফিস, বরিশাল :
শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ ভূষিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান ও বিচারক নাহিদা রুমানা মিতু।

৩ মার্চ বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর এই সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান পুরস্কার তুলে দেন। রুমানা মিতু উজিরপুর উপজেলা ও বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক কার্যক্রমে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন।

তার এই অর্জনে উজিরপুরবাসী গর্বিত ও আনন্দিত। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: