মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

ফুলবাড়ীতে রমজানের শুরু থেকেই খিরার আশানুরূপ দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে মাহে রমজানের শুরু থেকেই খিরার দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়ায় মুখে হাসি ফুটেছে খিরা চাষিদের। রমজানের আগে প্রতি কেজি খিরা প্রকার ভেদে ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হলেও রমজাদেনর প্রথম দিন থেকেই একই খিরার দাম প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।

খিরা চাষি ও ব্যবসায়ীরা জানান, কমবেশি সারা বছরই খিরার চাষিদা থাকলেও রমজান মাসে ইফতারের অন্যতম মুখরোচক খাদ্য উপকরণ হিসেবে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ বেশি। এ কারণে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে খিরা ও শসার চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে যায়।

উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আদর্শ কৃষক পরীক্ষিত চন্দ্র রায় বলেন, ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের খিরা চাষ করেছেন। সবমিলিয়ে তার খরচ হয়ে ৬০ হাজার টাকা। তবে প্রাকৃতিক কোন দুর্যোগ না আসায় খিরার মান ও ফলন দুই-ই ভালো হয়েছে। দামও ভালো থাকায় এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার টাকার খিরা বিক্রি করেছেন। এখন পর্যন্ত জমিতে যে পরিমাণ খিরা রয়েছে তাতে আরও ৫০ থেকে ৫৫ হাজার টাকা পাওয়া যাবে।

উপজেলার বুজরুজ সমশেরনগর গ্রামের আব্দুর রহিম বলেন, তিনিসহ এলাকার বেশ কয়েকজন চাষি বেশ কয়েকটি জাতের খিরা চাষ করেছেন। খিরার ফলন ভালো হয়েছে। প্রথম দিকে খিরার দাম কম পাওয়া গেলেও এখন আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে। এ বছর খিরা আবাদ করে প্রত্যেক খিরা চাষি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, উপজেলার পৌর এলাকারসহ সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০ হেক্টর জমিতে খিরা ও শসা আবাদ করা হয়েছে। আবাদের প্রথম থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। গত রমজানে খিরা ও শসার দাম ভালো পাওয়ায় এ বছর এলাকার চাষিরা গত বছরের তুলনায় বেশি জমিতে খিরা ও শসা চাষ করেছেন। রোগবালাই কিংবা প্রাকৃতিক কোন দুর্যোগ না আসায় খিরার আকার প্রকার ও ফলন দুই-ই ভালো হয়েছে। এ ছাড়াও বাজারে খিরার দাম ভালো পাওয়ায় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আগামীতে খিরা ও শসার আবাদ আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: