বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

মুন্সীগঞ্জে রেলপথের রেলিং চুরির সময় পিকআপসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোটার :
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা–মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লোহার রড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার চর পানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। তাদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল হোসেন জব্দকৃত পিকআপ ভ্যানটির মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চর পানিয়া গ্রামে রেলপথের পাশের জমিতে অভিযুক্তরা রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং মালামালসহ পিকআপটি জব্দ করে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি সম্পদ রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং জব্দকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: