শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ

উজিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল

বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় উজিরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামের আমীর মো. আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ সাইয়েদ আহমেদ খাঁন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খাঁন এবং জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, উজিরপুর ওলামা মাসায়েক ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মো. আল আমিন সরদার, সাধারণ সম্পাদক মোঃ বাকি বিল্লাহ্ সহ পৌরসভা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইসলামী তাকওয়া ও নৈতিক মূল্যবোধের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: