বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ট্রাকভর্তি ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ আ.লীগ নেতা আহসান আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকভর্তি ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। শনিবার (৭ মার্চ) রাতে র‌্যাব-১১-এর একটি দল উপজেলার বাতিসা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌরসভা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

চৌদ্দগ্রাম থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ শনিবার রাতে বাতিসা এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকের মধ্যে থাকা ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহকে আটক করে।

পরে জব্দকৃত মালামাল ও গাড়িসহ তাকে চৌদ্দগ্রাম থানাতে হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, অবৈধ শাড়ি ও থ্রিপিস আটক কান্ডের ঘটনায় আহসান উল্লাহকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: