রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

ফুলবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার ৪নং ওয়ার্ডের নিমতলা মোড় থেকে টাওয়ারের মোড়া পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে আজ শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বাশার, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক ও প্রকাশক তাজমিলুর রহমান নয়ন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরুল্লা, ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের নেতা উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোস্তাফিজার রহমান, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস প্রমুখ।

বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: