বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

চাটখিলে প্রবাসী দম্পতিকে মারধর করে গুরুতর জখম

চাটখিল প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বক্তারপুর (দুধ মিয়া ব্যাপারী বাড়ির) এক দম্পতিকে মারধর করে গুরুতর জখম করেছে একই বাড়ির প্রতিপক্ষরা। প্রবাসী দম্পতি চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ব্যাপারে প্রবাসী ওমর ফারুক এর স্ত্রী শারমিন সুলতানা রুপা বাদী হয়ে ৩ জনকে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করছেন।

অভিযোগে জানা যায়, ওমর ফারুকদের সাথে একই বাড়ির আব্দুর রহিমদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধ এর জের ধরে আজ মঙ্গলবার সকালে আব্দুর রহিম (৩৭), ফাহাদ (১৮) ও মুন্নী বেগম (৩০) ওমর ফারুকদের চলাচলের পথে ভেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ নিয়ে ওমর ফারুক এর স্ত্রী রুপার সাথে কথা কাটাকুটির এক পর্যায়ে প্রতিপক্ষের ৩ জন রুপার উপর আক্রমণ চালিয়ে বেদম মারধর করে গুরুতর আহত করে।

খবর পেয়ে ওমর ফারুক এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে গুরুতর আহত করে। তারা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: