রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর নেই আওয়ামী লীগ, দুই দশকের জোট ভেঙে মুখোমুখি বিএনপি-জামায়াত আইপিও তহবিল ব্যবহারে কঠোর বিএসইসি, একমির আবেদন বাতিল দেশে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর নিজের উপর অনেক অত্যাচার করেছেন অরিজিৎ সিং নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইপিও তহবিল ব্যবহারে কঠোর বিএসইসি, একমির আবেদন বাতিল

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বিএসইসি এ সিদ্ধান্তের কথা জানায়। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দেওয়া আইপিও সম্মতিপত্রের ‘পার্ট-সি’ এর ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছে একমি পেস্টিসাইডস। এই শর্ত লঙ্ঘনের কারণেই তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য হয়নি।
তবে ২০২৪ সালের ১৫ এপ্রিল জারি করা কমিশনের পূর্ববর্তী নির্দেশনা এখনও বহাল রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে ওই নির্দেশনার আলোকে আইপিও তহবিল ব্যবহারের বিষয়গুলো সমন্বয় করতে হবে কোম্পানিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত আইপিও তহবিল ব্যবহারের জন্য একাধিকবার সময় বাড়ানোর আবেদন করেছিল কোম্পানিটি। তবে প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিবারই তাদের আবেদন বাতিল করা হয়।
২০২১ সালে ৩০ কোটি টাকা সংগ্রহের সময় কোম্পানিটি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। আইপিও শর্ত অনুযায়ী, অর্থ উত্তোলনের দুই মাসের মধ্যেই ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু প্রায় সাড়ে চার বছর পার হলেও কোম্পানিটি তা করতে পারেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: