বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে কোরবানির চাহিদা মেটাতে প্রস্তুত ৬৭ হাজারের বেশি পশু ঈদযাত্রা: একদিনের সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাতে ভুট্টার ফলন ও দাম দুই-ই কম, বিপাকে কৃষক কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের লিফলেট বিতরণ গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না : বাপ্পারাজ

বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ২৬ মে মঙ্গলবার বেলা ১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে রাখেন। এ সময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: