বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

দারাজে শুরু ডি-মার্ট মেলা

রমজান মাসের কেনাকাটার সুবিধার্থে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করেছে ডিমার্ট মেলা। অনলাইন এই ক্যাম্পেইনটি চলবে ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।

এই ক্যাম্পেইনে রোজার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে যার মধ্যে থাকছে গ্রোসারি, মেডিসিন, মাদার অ্যান্ড বেবি ও হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির পণ্য।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ডিমার্ট মেলা ভাউচার। “DMARTMELA” ভাউচার কোডটি ব্যবহারে মাত্র ২৫০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা পাবেন ২০০ টাকা ডিস্কাউন্ট। এছাড়াও, সারা দেশে ডেলিভারি চার্জ  থাকছে মাত্র ৩০ টাকা।

ডিমার্ট মেলায় গ্রোসারি ক্যাটাগোরির মধ্যে থাকছে- চাল, ডাল, আটা, ময়দা, সুজি, নুডুলস, মিল্ক পাউডার, ঘি, মাখন, চা, কফি, চিনি, বিস্কুট, গুঁড়া মসলা, চানাচুর, তেল, চিপস, সিরিয়াল মিল, সফট ড্রিঙ্কস, এছাড়াও থাকছে বিভিন্ন রকমের টয়লেট ক্লিনিং প্রোডাক্ট। মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টের মধ্যে থাকছে বাচ্চাদের ডায়পার, ওয়েট টিস্যু, সেরেলাক ও ফর্মুলা ফুড। হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের মধ্যে থাকছে শ্যাম্পু, বার সোপ, হেয়ার অয়েল, টুথপেস্ট, স্যানিটারি প্যাড, লোশন, ক্রিম, হ্যান্ডওয়াশ, বডিস্প্রে ইত্যাদি।

এছাড়াও দারাজে (daraz.com.bd) সোর্সকো লিমিটেডের অধীনে এই প্রথবারের মতন চালু করা হল ডিফার্মা (মেডিসিন ক্যাটেগরি), যেখানে থাকছে প্যারাসিটামল, ভিটামিন সাপ্লিমেন্টস, স্যালাইন, কনডম, নেবুলাইজার, ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিক মেশিন, থার্মোমিটার সহ নানা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: