বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন ইংলিসের ব্যাটে লিড পেল অস্ট্রেলিয়া বীমা কোম্পানির সিএফও হতে লাগবে ৭ যোগ্যতা পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি ১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা

পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়াতে প্রশিক্ষণ, বৈধ অভিবাসন ও নিরাপদ কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দালালের প্রলোভনে অবৈধ পথে বিদেশ যেতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হন। এ ঝুঁকি কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত এবং বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষায় মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

এর আগে মন্ত্রী একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি ও বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: